ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বরিশাল নগরীতে মাইনুল ইসলাম হেলাল (৩৫) নামে বিএনপির এক সক্রিয় কর্মীর বাম হাতের কব্জি কেটে নিয়েছে দুর্র্বৃত্তরা।
রোববার রাত ৮টার দিকে নগরীর দক্ষিণ সদর রোডের সার্কিট হাউজের সামনে এ ঘটনা ঘটে।হেলাল নগরীর নিউ সার্কুলার রোডের পলাশ গলির রুস্তুম আলী হাওলাদারের ছেলে।
হেলাল বিএনপির রাজনীতির পাশাপাশি বরিশাল ক্লাবের সুপারভাইজারের চাকরি করেন বলে তার ফুফু দেলোয়ারা বেগম দিলু বাংলানিউজকে জানান।
হেলালের ফুফু দেলোয়ারা বেগম দিলু আরও জানান, হেলাল নগরীর সদর রোড দিয়ে রিকশা যোগে কর্মস্থল বরিশাল ক্লাবের দিকে যাচ্ছিলেন।এ সময় তিনি সার্কিট হাউজের সামনে এলে তার পথরোধ করে একদল দুর্র্বৃত্ত।
রিকশা থেকে নামিয়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার বাম হাতের কব্জি কেটে নেওয়া হয়।এছাড়াও মাথা এবং তলপেটে কুপিয়ে মারাত্মক জখম করা হয় তাকে।
এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেছে।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন আহত হেলালের বরাত দিয়ে জানান, অপারেশন থিয়েটারে নেওয়ার আগে তাকে কোপানোর ঘটনায় জড়িত মিঠু নামে একজনের নাম প্রকাশ করেছে হেলাল।হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।
বরিশাল নগরীতে মাইনুল ইসলাম হেলাল (৩৫) নামে বিএনপির এক সক্রিয় কর্মীর বাম হাতের কব্জি কেটে নিয়েছে দুর্র্বৃত্তরা।
রোববার রাত ৮টার দিকে নগরীর দক্ষিণ সদর রোডের সার্কিট হাউজের সামনে এ ঘটনা ঘটে।হেলাল নগরীর নিউ সার্কুলার রোডের পলাশ গলির রুস্তুম আলী হাওলাদারের ছেলে।
হেলাল বিএনপির রাজনীতির পাশাপাশি বরিশাল ক্লাবের সুপারভাইজারের চাকরি করেন বলে তার ফুফু দেলোয়ারা বেগম দিলু বাংলানিউজকে জানান।
হেলালের ফুফু দেলোয়ারা বেগম দিলু আরও জানান, হেলাল নগরীর সদর রোড দিয়ে রিকশা যোগে কর্মস্থল বরিশাল ক্লাবের দিকে যাচ্ছিলেন।এ সময় তিনি সার্কিট হাউজের সামনে এলে তার পথরোধ করে একদল দুর্র্বৃত্ত।
রিকশা থেকে নামিয়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার বাম হাতের কব্জি কেটে নেওয়া হয়।এছাড়াও মাথা এবং তলপেটে কুপিয়ে মারাত্মক জখম করা হয় তাকে।
এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেছে।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন আহত হেলালের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, অপারেশন থিয়েটারে নেওয়ার আগে তাকে কোপানোর ঘটনায় জড়িত মিঠু নামে একজনের নাম প্রকাশ করেছে হেলাল।হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।




