সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিবগুড়ায় হরতালের সমর্থনে বিএনপির মিছিলে পুলিশের বাধা

বগুড়ায় হরতালের সমর্থনে বিএনপির মিছিলে পুলিশের বাধা

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থপাচার মামলায় হাইকোর্টের দণ্ডাদেশের প্রতিবাদে বগুড়ায় আধাবেলা হরতালের সমর্থনে পুলিশি বাধার মুখে পড়েছে দলটির মিছিল-সমাবেশ। ২৫ জুলাই সকাল ১০টার দিকে শহরের নবাববাড়ী রোডে দলীয় কার্যালয়ের সামনে একটি মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। এতে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনেই সীমাবদ্ধ থাকে। পরে সেখানে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, অ্যাডভোকেট নাজমুল হুদা পবন, মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান হিমু প্রমুখ। বক্তারা গত ২১ জুলাই অর্থপাচার মামলায় হাইকোর্টের দেওয়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানার প্রতিবাদ জানান।

আরও পড়ুন

সর্বশেষ