পল্লবী থানার বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমাবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসন মোল্যা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২৩ আগস্ট দিন ধার্য করেন আদালত।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- খালেদা জিয়ার বিশেষে সহকারী শিমুল বিশ্বাস, সাবেক এমপি সৈয়দা আশরাফি পাপিয়া, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল। উল্লেখ্য, ২০১৫ সালে জানুয়ারি মাসে হরতাল অবরোধ চলাকালে এ মামলাটি দায়ের করা হয়।




