মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনঅস্ত্র মামলায় ফের জামিন রনির

অস্ত্র মামলায় ফের জামিন রনির

অস্ত্র আইনের মামলায় চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে দেয়া আগের জামিনের মেয়াদ শেষে ফের ৩ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি আমিরুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রনির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট স ম রেজাউল করিম। এর আগে গত ১৩ জুন রনিকে চার্জশিট না দেওয়া পর্যন্ত অথবা ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী। জামিনে মুক্তির আগেই গত ২৫ জুন অস্ত্র মামলায় রনির বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। ফলে হাইকোর্টের দেয়া জামিনের মেয়াদ শেষ হয়ে যায়। এ কারণে হাইকোর্টে ফের জামিন আবেদন করেন রনি। উল্লেখ্য, গত ৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল ভোটকেন্দ্র থেকে রনিকে সিলসহ আটক করে পুলিশ। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতে দুই বছর কারাদণ্ড দেয়া হয়। ওই সময় তার কাছে একটি নাইন এমএম পিস্তল ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে অস্ত্র আইনেও তার বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ।

ভোটে প্রভাব বিস্তারের মামলায় ভ্রাম্যমাণ আদালতের দেয়া কারাদণ্ডের বিরুদ্ধে ছাত্রলীগের এই নেতার আপিল মঞ্জুর করে গত ২৫ মে তাকে জামিনের আদেশ দেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ নুরুল হুদা।

কিন্তু অস্ত্র আইনের মামলায় রনির জামিনের আবেদন বিচারক নাকচ করে দেয়।

আরও পড়ুন

সর্বশেষ