শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়ঈদের পর যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করা হবে: তথ্যমন্ত্রী

ঈদের পর যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করা হবে: তথ্যমন্ত্রী

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

‘বিএনপি ও জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ রায় কার্যকর চায় না’ উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ঈদের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত মানবতাবিরোধীদের ফাঁসির রায় কার্যকর করা হবে।’
আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মানববিরোধীর দোসর  বিএনপি-জামায়াত বিচার বানচালে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে।’
এর কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘জিয়াউর রহমান হলেন রাজাকারের দ্বিতীয় পিতা আর বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া হলেন লালন-পালনকারী মাতা।’
রাষ্ট্রীয় ক্ষমতায় কুক্ষিগত করে জিয়াউর রহমান সামরিক বাহিনীকে ক্ষতবিক্ষত করেছে অভিহিত করে তিনি বলেন, ‘জিয়াউর রহমান পাঁচ হাজার সেনাবাহিনীর সদস্যকে নির্মমভাবে হত্যা করেছিল কিন্তু বাঙালি জাতিকে হত্যা করতে পারেনি।’
আল্লামা আহমেদ শফীর তেঁতুল তত্ত্ব পুরুষকেও কলঙ্কিত করেছে মন্তব্য করে খালেদা জিয়ার উদ্দেশে ইনু বলেন, ‘যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে আহমেদ শফীর বিরুদ্ধে মুখ খুলেন, না হলে ভবিষ্যতে রাজনীতি করা কঠিন হয়ে পড়বে।’
খালেদা জিয়াকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে বর্জন করতে বাধ্য করা হবে বলেও জানান তিনি।
বঙ্গবুন্ধ একাডেমীর সভাপতি হুমায়ুন কবির মিজীর সভাপতিত্বে আলোচনায় আরোও উপস্থিত ছিলেন সহ-সভাপতি রেজাউল করিম রেজা, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ