ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নীল দলের নিরঙ্কুশ বিজয় হয়েছে।
মোট ৩৫টি আসনের মধ্যে নীল দল পেয়েছে ২৭টি আসন। বাকিগুলো পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল।
শিক্ষক প্রতিনিধি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন বিকালে ভোট গণনা শেষে সাংবাদিকদের এই ফলাফলের কথা জানান।
তিনি আরো জানান, আজ শনিবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেটে ভবনে নির্বাচন শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। এতে এক হাজার ৪১৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ২৮৫ জন।




