সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদটপগাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। ২২ জুন সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে| নিহতের মধ্যে একজন পিকআপ ভ্যানচালক, অপর দুইজন ব্যবসায়ী। প্রাথমিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। শ্রীপুর মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, সকালে মাছ ও সবজি বোঝাই একটি পিকআপ ভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিলো। ভ্যানটি শ্রীপুর উপজেলার এনসি বাজার এলাকায় পৌঁছালে ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতদের মরদেহ মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ