রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম রেলস্টেশনে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

চট্টগ্রাম রেলস্টেশনে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে চট্টগ্রাম রেলস্টেশনে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। ২২ জুন সকালে অগ্রিম টিকেট বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো.আবদুল হাই। এসময় রেলওয়ের পূবাঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে অগ্রিম টিকেট বিক্রির প্রথমদিনে যাত্রীদের চাপ কম বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকতারা। ফলে টিকেটের চাহিদাও তেমন একটা নেই বলে জানান তারা।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো.আবদুল হাই জানান, সকাল আটটা থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে।  প্রথম দিনের জন্য আমরা ৭ হাজার টিকেট বরাদ্দ রেখেছি।  যতক্ষণ টিকেট থাকবে ততক্ষণ যাত্রীরা তা সংগ্রহ করতে পারবেন।  তবে প্রথমদিনে যাত্রীদের চাপ কম থাকায় টিকেটের চাহিদাও কম।

তিনি বলেন, ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্ন বাড়ি যেতে পারে তাই অগ্রিম টিকেট বিক্রি করা হচ্ছে।  কাউন্টার থেকে যাত্রীরা খুব সহজেই টিকে নিতে পারবেন।  টিকেট বিক্রিতে কোন অনিয়ম সহ্য করা করা হবে না।  যাত্রীরা যাতে সর্বোচ্চ সেবা পান সে ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি। টিকেট কালোবাজারির বিষয়ে তিনি বলেন, কালোবাজরি ঠেকাতে আমরা সতর্ক আছি। বিষয়টি নজরদারিতে রয়েছে।  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ ব্যাপারে সচেষ্ট আছেন।

রেলওয়ে সূত্র জানায়, অগ্রিম টিকেট বিক্রি কার্যক্রমে ২৩ জুন ২ জুলাই, ২৪ জুন ৩ জুলাই, ২৫ জুন ৪ জুলাই ও ২৬ জুন দেওয়া হবে ৫ জুলাইয়ের টিকেট। একইভাবে ৪ জুলাই ৮ জুলাই’র ফিরতি টিকেট দেওয়া হবে।  ৫ জুলাই ৯, ৬ জুলাই ১০, ৭ জুলাই ১১ ও ৮ জুলাই ১২ জুলাই’র টিকেট দেওয়া হবে।

পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, সুবর্ণ এক্সপ্রেস প্রতিদিন সকাল ৬টা ৪০ মিনিট, মহানগর প্রভাতী বেলা সাড়ে ১২টায়, চট্টলা এক্সপ্রেস সকাল ৯টায়, মহানগর গোধূলী বিকেল ৩টায়, তূর্ণা এক্সপ্রেস রাত ১১টায় ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে। সোনার বাংলা এক্সপ্রেস প্রতিদিন বিকেল ৫টায় চট্টগ্রাম ছেড়ে যাবে। পাহাড়িকা সকাল সোয়া ৮টায়, উদয়ন এক্সপ্রেস রাত সাড়ে ৯টায় সিলেটের উদ্দেশ্যে এবং মেঘনা এক্সপ্রেস ট্রেনটি বিকেল পাঁচটায় চাঁদপুরের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবে। কর্ণফুলী এক্সপ্রেস সকাল ১১টায় ও ঢাকা মেইল এক্সপ্রেস রাত সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশ্যে, সাগরিকা এক্সপ্রেস সকাল সাড়ে ৭টায় চাঁদপুরের উদ্দেশ্যে, ময়মনসিংহ এক্সপ্রেস বিকেল ৩টা ১০ মিনিটে বাহাদুরাবাদের উদ্দেশ্যে ও জালালাবাদ এক্সপ্রেস সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেটের উদ্দেশ্যে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে।

আরও পড়ুন

সর্বশেষ