রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদইন্টারভিউজামায়াতের টানা চতুর্থ দিনের হরতাল চলছে

জামায়াতের টানা চতুর্থ দিনের হরতাল চলছে

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

জামায়াতের ডাকা টানা চতুর্থ দিনের হরতাল চলছে। দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান করে জামায়াতে ইসলামের ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল ডাকে।
সকাল থেকে রাজধানীর কোথাও পিকেটিংয়ের খবর পাওয়া যায় নি। শিবির সেক্রেটারি আব্দুল জব্বার বুধবার রাতে নেতাকর্মীদের মাঠে নামার আহবান জানালেও

বৃষ্টিবিঘ্নিত হরতালের সকালে রাস্তায় তাদের কোন তৎপরতা দেখা যায়নি।রাজধানীর বেশী এলাকায় হরতালে মানুষের জী্বনযাত্রা ছিলো স্বাভাবিক। নয়াপল্টন এলাকা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ এপিসি কার, প্রিজন ভ্যান নিয়ে অবস্থান নিয়েছে। তবে ভোর থেকে বিএনপির কোন নেতা কর্মীকে কার্যালয়ে দেখা যায়নি।

মিরপুর থেকে গাবতলী মিরপুর ১-১০ নম্বর সেক্টর, কাজীপাড়া, শেওড়াপাড়া এলাকা ঘুরে দেখা গেছে- ভোর থেকে জনজীবন স্বাভাবিক গতিতে চলছে। অন্যান্য স্বাভাবিক দিনের মতোই ভোর থেকেই যান চলাচল ছিল একই মাত্রায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচলের সংখ্যাও বাড়ছে।
শ্যামলী যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করছে। রাস্তায় পুলিশের অবস্থান দেখা গেছে। গার্মেন্টস কর্মীদেরও নির্বঘ্নে তাদের কর্মস্থলে যেতে দেখা গেছে। আজিমপুর এ এলাকায় পুলিশ ছাড়া কোনো হরতাল সমর্থক দেখা যায়নি। যানবাহন চলাচল কিছুটা কম। গুলিস্তান থেকে বাস চলাচল স্বাভাবিক থাকলেও হরতালের কারণে আন্ত জেলার অনেক বাসই রাজধানী ছাড়েনি।

মতিঝিল,পল্টন, কমলাপুর এলাকা অন্যান্য হরতালের ‍তুলনায় বৃহস্পতিবারের হরতালে রাস্তায় যানবাহন বেশি। অন্যান্য হরতালে যানবাহন চলাচল করলেও প্রাইভেট কার দেখা যায় না রাস্তায়। এবারের হরতালে ভোর থেকেই প্রাইভেট কার রাস্তায় দেখা গেছে। তবে কোনো হরতাল সমর্থককে পিকেটিং করতে দেখা যায়নি।

যাত্রাবাড়ীতে অন্যান্য স্বাভাবিক দিনের মতোই ভোর থেকে যাত্রাবাড়ী মোড়ে যানজট দেখা গেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুরাতন ঢাকায় রোজার আমেজ তীব্র থাকায় কর্মজীবন শুরু হয় কিছুটা দেরিতে। সে কারণে ভোর থেকেই লোকজন কিছুটা কম দেখা গেছে। তবে স্বাভাবিক যানচলাচল এবং সদর ঘাটে কুলি-মজুরদের ব্যস্ত দেখা গেছে।
উত্তরায় হরতালে কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। অন্যান্য স্বাভাবিক দিনের মতোই যান চলাচলও স্বাভাবিক দেখা গেছে। মালিবাগে শান্তিপূর্ণ পরিবেশে সাধারণ মানুষ কর্মস্থলের দিকে রওয়ানা হচ্ছে। যান চলাচলও স্বাভাবিক আছে।
উল্লেখ্য, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার হরতাল ডাকে জামায়াত।

আরও পড়ুন

সর্বশেষ