আর্তমানবতার সেবায় যুব রেড ক্রিসেন্ট। এই প্রতিপাদ্য কে সামনে রেখে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিট এর সহযোগিতায় ধারাবাহিক কার্যক্রম এর অংশ হিসেবে গত ২৭ জানুয়ারী ২০১৬ মধ্যরাতে পালিত হয়ে গেল “শীতবস্ত্র ও কম্বল বিতরন – ২০১৬” উক্ত কার্যক্রম এর অংশ হিসেবে গভীর রাতে নগরীর বিভিন্ন এলাকা (মুরাদপুর, ষোলশহর রেল স্টেশন, জি. ই. সি মোড়, গোল পাহাড়, প্রবর্তক মোড়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চকবাজার, প্যারেড কর্নার, জামাল খান, আন্দরকিল্লা ও লালদীঘি ) ঘুরে ঘুরে ভাসমান লোক ও পথশিশুদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয় ।
উক্ত শীতবস্ত্র ও কম্বল বিতরন কার্যক্রম উদ্ভোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর ব্যবস্থাপনা পর্ষদ সদস্য এবং চট্টগ্রাম জেলা ইউনিট এর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) ডা. শেখ শফিউল আজম চট্টগ্রাম সিটি ইউনিট এর সেক্রেটারি এইচ এম সালাউদ্দিন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর এর যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক এস এম আহমেদ তুহিন, , যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান ও জেলা ইউনিটের কার্যকরী পর্ষদের সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ , জেলা ইউনিটের কার্যকরী পর্ষদের সদস্য বেদারুল আলম বেদার, সিটি ইউনিট এর কার্যকরী পর্ষদের সদস্য কাজী তৌফিকুল আজম ও বেনজির বিন ইসলাম, জেলা ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা জানে আলম, সিটি ইউনিট লেভেল কর্মকর্তা নুরুল করিম প্রচার ও প্রকাশনা বিভাগীয় প্রধান জনাব পৃথ্বিরাজ বড়–য়া, সাংগঠনিক বিভাগীয় উপ প্রধান জনাব মুস্তাফিজুর রহমান এবং যুবসদস্য বৃন্দ ।
শীতার্তদের পাশে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম



