রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েবিভিন্ন নদী থেকে ৩ লাখ ৫৬ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

বিভিন্ন নদী থেকে ৩ লাখ ৫৬ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

দেশের বিভিন্ন নদী থেকে ৩ লাখ ৫৬ হাজার ৩শ’ মিটার মাছ ধরার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড। ০১ ফেব্রুয়ারি সকাল ৯টায় বাংলাদেশ কোস্টগার্ডের গোয়েন্দা পরিদফতরের উপ-পরিচালক কমান্ডার এ কে এম মারুফ হাসান  বিষয়টি জানান। তিনি জানান, ৩১ জানুয়ারি দিনভর ও রাতের বিভিন্ন সময়ে গোপন তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন নদীতে তল্লাশি চালিয়ে ৩ লাখ ৫৬ হাজার ৩শ’ মিটার মাছ ধরার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কমান্ডার মারুফ। জব্দকৃত জালের মধ্যে রয়েছে কারেন্ট জাল, বেহেন্দী জাল, সিমফ্রাই জাল, চরঘেরা জাল এবং মশারি জাল। জালগুলো ধ্বংস করা হবে বলে জানান কোস্টগার্ডের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

আরও পড়ুন

সর্বশেষ