শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদরাজনীতিআওয়ামী লীগের জন্য কোনো চ্যালেঞ্জ নয় বিএনপি

আওয়ামী লীগের জন্য কোনো চ্যালেঞ্জ নয় বিএনপি

চোরাবালিতে আটকে গেছে বিএনপির রাজনীতি, বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে ‘গণতন্ত্র হত্যা দিবস’ নয় বিএনপিকে ‘অনুতাপ দিবস’ পালনের পরামর্শ দিয়েছেন তিনি। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে র‌্যালি উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের জন্য কোনো চ্যালেঞ্জ নয় বিএনপি। এ দলটির আন্দোলন চোরাবালিতে পড়েছে। তারা ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে। ওবায়দুল বলেন, এক সময় বিশ্বব্যাংক আমাদের চোর বানানোর চেষ্টা করেছিল। কিন্তু আমরা প্রমাণ করেছি বাঙালি চোরের জাতি নয়, বীরের জাতি। তিনি বলেন, সবক্ষেত্রে পাকিস্তানের চেয়ে এগিয়ে গেছে বাংলদেশ। যারা বাংলদেশকে পাকিস্তান বানাতে চায় তারা ভুল করেছে। এ সময় অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেনসহ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক জাকির হোসেন।
আরও পড়ুন

সর্বশেষ