রাজধানীর মতিঝিলের বলাকা অফিসের পাশে হাজি ম্যানশন ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। প্রাথমিক কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ২১ ডিসেম্বর বেলা সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস কন্ট্রোলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।
তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে নিয়ন্ত্রণে মতিঝিল থেকে তিনটি ইউনিট পাঠানো হয়। সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। দশতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে উল্লেখ করে এনায়েত হোসেন বলেন, বলাকা ও হাজি ম্যানশন ভবনের মাঝখানে বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।




