সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনগুজব সৃষ্টির মাধ্যমে দুর্গোৎসবে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশংকা

গুজব সৃষ্টির মাধ্যমে দুর্গোৎসবে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশংকা

গুজব সৃষ্টির মাধ্যমে দুর্গোৎসবে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশংকা করে এর বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জেলা পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার।  একইসঙ্গে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে বলেও আশ্বস্ত করেছেন পুলিশ সুপার (এসপি)। বুধবার বিকেলে জেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার এসব কথা বলেন। তিনি বলেন, পূজার সময় অনেকে গুজব ছড়িয়ে ফায়দা হাসিলের চেষ্টা করতে পারে।  কেউ গুজবে কান দেবেন না। গুজব সৃষ্টির মাধ্যমে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা বরদাশত করব না।  পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।  আপনারাও সতর্ক থাকবেন।  যে কোন বিষয় তাৎক্ষণিকভাবে থানাকে অবহিত করবেন।’ পূজা পরিষদের সংগঠকদের উদ্দেশ্যে বলেন পুলিশ সুপার। পূজামন্ডপের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আট হাজার ৬৮৮ জন আনসার সদস্য মোতায়েন করা হবে বলে জানান পুলিশ সুপার।

আরও পড়ুন

সর্বশেষ