রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়জাতীয় ডাটা সেন্টার স্থাপনে ১৫শ’ কোটি টাকা অনুমোদন

জাতীয় ডাটা সেন্টার স্থাপনে ১৫শ’ কোটি টাকা অনুমোদন

সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ডাটা (তথ্য) সেন্টার স্থাপনে ১৫শ’ কোটি টাকার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনপ্রশাসনে আইসিটি সিস্টেম ব্যবহারের মাধ্যমে দক্ষতা, সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের দোরগড়ায় তথ্যপ্রযুক্তির সেবা পৌঁছে দিতেই এ অনুমোদন দেওয়া হয়েছে। সভায় চারটি প্রকল্পের জন্য মোট ২ হাজার ৪৭৪ কোটি ৯৫ লাখ টাকার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ