রাজবাড়ীর কালুকালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুস জব্বার (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় আরো চারজন গুরুতর আহত হন। রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে উভয় পক্ষের লোকজনের নাম জানা যায়নি। কালুকালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মৃগী ইউনিয়নের দেউয়ালী গ্রামে মেহিদি গাছের পাতা গরু খাওয়াকে কেন্দ্র করে রাত ১২টায় আব্দুস জব্বারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকেরা। এ সময় আরো চারজন গুরুতর আহত হন। ওসি বলেন, খবর পেয়ে আমি নিজেই ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই এবং ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করে থানায় নিয়ে আসি। আহতদের রাজবাড়ি সদর হাসপাতাল ও পাংশা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।




