রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েগাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

গাজীপুর মহানগরীর জয়দেবপুর থানার সংলগ্ন রেল লাইনের উপর থেকে ট্রেনে কাটা দুইটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন বৃদ্ধ (৭০) এবং অজ্ঞাত পরিচয়ের এক কিশোরী (১২)। বুধবার সকালে রেলওয়ে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করেছে। নিহত বৃদ্ধ আব্দুল মোতালেব গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর এলাকার রমিজ উদ্দিনের ছেলে। নিহত কিশোরীর পরিচয় পাওয়া যায় নি। তার পরণে লাল রংয়ের সালোয়ার কামিজ রয়েছে। জয়দেবপুর রেল জংশন ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান,  সকাল সোয়া ৭টার দিকে জয়দেবপুর থানার পূর্বপাশে রেললাইনে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আব্দুল মোতালেব এবং ধাক্কা লেগে ওই কিশোরীর মৃত্যু হয়। খবর পেয়ে লাশ দুইটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তিনি আরো জানান, ট্রেনের কাটা পড়ে আব্দুল মোতালেব দেহ দ্বি-খন্ডিত হয়ে যায় এবং ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ওই কিশোরী মাথায় আঘাতপ্রাপ্ত, পা ভেঙ্গে যায় ও একটি হাত কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
আরও পড়ুন

সর্বশেষ