জামায়াত নেতা আলী আহসান মো.মুজাহিদের মানবতাবিরোধী অপরাধের রায়কে কেন্দ্র করে চট্টগ্রামে সহিংস পরিস্থিতির আশংকায় চট্টগ্রামে পুলিশ-বিজিবি মোতায়েনসহ সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যে কোন ধরনের সহিংসতা মোকাবেলায় মঙ্গলবার সকাল থেকে নগরীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলার জন্য আরও চার প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া নাশকতা মোকাবেলায় নগরী ও জেলায় প্রায় সাড়ে চার হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নগর পুলিশের উপ কমিশনার (সদর) ফারুক আহমেদ বলেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোন ধরনের সহিংস পরিস্থিতি আমরা কঠোরভাবে মোকাবেলা করব। প্রায় দুই হাজার পুলিশের মাধ্যমে মঙ্গলবার ভোর থেকে নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে বলে তিনি জানান। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ নাঈমুল হাছান বলেন, উপজেলাগুলোতে রাতেই অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। সহিংসতা সৃষ্টি হলে দ্রুত বিজিবি সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হবে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলেও বহাল আছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ রায় দিয়েছে।




