শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েকমার্স ব্যাংকে ডাকাতি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা ঘটিয়েছে

কমার্স ব্যাংকে ডাকাতি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা ঘটিয়েছে

ঢাকার অদূরে আশুলিয়ার কাঠগড়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনাটি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা ঘটিয়েছে বলে দাবি করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার গোলাম ফারুক। মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।গোলাম ফারুক জানান, ব্যাংক ডাকাতির ঘটনায় এ পর্যন্ত আটজনকে আটক করা হয়েছে। সর্বশেষ সোমবার রাতে মানিকগঞ্জের দৌলতপুর থেকে আটক করা হয়েছে জসীম উদ্দিন নামের একজনকে। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। ঢাকা জেলা পুলিশ তাকে আটক করে।একটি সুসংগঠিত জঙ্গি সংগঠন তহবিল সংগ্রহের জন্য এ ডাকাতি করেছে বলে জানান তিনি। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশের ধারণা এটি আনসারুল্লাহ বাংলাটিমের কাজ।গত ২১ এপ্রিল আশুলিয়ায় কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এত ব্যাংকটির ম্যানেজারসহ ৮ জন নিহত হন। ওই ঘটনার পর দিন আটক ডাকাত সাইফুলসহ ১২ জনকে আসামি করে মামলা করে পুলিশ।
আরও পড়ুন

সর্বশেষ