মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ওয়েব সাইট উদ্বোধন

চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ওয়েব সাইট উদ্বোধন

চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ওয়েব সাইট উদ্বোধন করেছেন নগর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার সকালে নগরীর মেহিদীবাগে ওয়েবসাইটের উদ্বোধন করেন তিনি। ওয়েব সাইটের মাধ্যমে (www.ctgunnayan.com ) উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী মনজুর আলমের প্রচার প্রচারণা, গণসংযোগ, ভোটার ও নাগরিকদের মতামতসহ বিভিন্ন তথ্য জানা যাবে।

ওয়েব সাইট আই ডি উদ্বোধনী অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের আহবায়ক প্রফেসর ড. আবুল কালাম আযাদ, সদস্য সচিব এ্যাডভোকেট এস ইউ এম নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহবায়ক ডা. খুরশিদ জামিল চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের যুগ্ম-আহবায়ক প্রফেসর নছরুল কাদির, প্রকৌশলী কাজী সুফিয়ান, এ্যাডভোকেট মফিজুল হক ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ