সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন সিইসি

চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন সিইসি

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ। তার সঙ্গে আছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী এবং মো.শাহনেওয়াজ। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের পাশে হল টোয়েন্টিফোর মিলনায়তনে শনিবার সকাল ১১টায় এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিন, বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী এম মনজুর আলমসহ মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত আছেন। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন মেয়র পদে ১২ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২১২ জন। রিটার্নিং অফিসার আবদুল বাতেন জানান, প্রার্খীদের সঙ্গে বৈঠকের পর সিইসি ও দুই নির্বাচন কমিশনার বিকেলে ঢাকায় ফিরে যাবেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকার দুটির পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনেও নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ