সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিবাসায় প্রত্যাবর্তন করায় খালেদ জিয়া ধন্যবাদ জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার

বাসায় প্রত্যাবর্তন করায় খালেদ জিয়া ধন্যবাদ জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার

রাজনৈতিক অস্থিরতা কমাতে নিজ বাসায় প্রত্যাবর্তন করায় বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়া ধন্যবাদ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন।  বুধবার বিকেলে খালেদা জিয়ার গুলশানের বাসায় গিয়ে তিনি এ ধন্যবাদ জানান।  আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতি বিএনপির সমর্থন দেওয়ার মাধ্যমে নির্বাচন মণ্ডলীকে প্রকৃত গণতান্ত্রিক সুযোগ করে দেওয়ার ঘটনাকে তিনি স্বাগত জানান গিবসন। নির্বাচনী প্রচারণা সহিংসতামুক্ত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এছাড়া সুষ্ঠু ভাবে সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচনে কমিশন যথাযথ ভুমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, বৈঠকে গণতন্ত্র পুনরুদ্ধার, সিটি করপোরেশনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিসহ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথ‍া হয়েছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ