রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনহালিশহরে ৩০টি গ্রেনেড সদৃশ বোমা ও বিপুল পরিমাণ বিস্ফোরকসহ চার 'জঙ্গিকে' আটক...

হালিশহরে ৩০টি গ্রেনেড সদৃশ বোমা ও বিপুল পরিমাণ বিস্ফোরকসহ চার ‘জঙ্গিকে’ আটক

চট্টগ্রাম নগরীর হালিশহরে আবাসিক এলাকার এক বাড়ি থেকে ৩০টি গ্রেনেড সদৃশ বোমা ও বিপুল পরিমাণ বিস্ফোরকসহ চার ‘জঙ্গিকে’ আটক করেছে র‌্যাব। আটককৃতদের মধ্যে এক নারীও রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক এএসপি সাহেদা আক্তার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এক আমেরিকা প্রবাসীর বাড়িতে গত এক মাস ধরে বাস করছিলো ওই চারজন। আর সোহাগ নামের এক ব্যক্তি বাড়িটি দেখাশুনা করতো।  শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে উল্লেখিত বোমা ও বিস্ফোরকসহ আটক করা হয় বলে জানান তিনি। এদিকে ‘জঙ্গি’ আটকের পর র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ হেলিকপ্টারযোগে ঘটনাস্থলে আসছেন বলে তিনি ‍জানিয়েছেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ