সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ব্যবসায়ীদের প্রতীকী অনশনে ককটেল হামলা

ব্যবসায়ীদের প্রতীকী অনশনে ককটেল হামলা

অবরোধ-হরতালের বিরুদ্ধে পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ী-মালিকদের প্রতীকী অনশনে ককটেল হামলা হয়েছে। এতে ২জন আহত হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বিজিএমইএ ভবনের সামনে এ অনশন কর্মসূচি চলাকালে এ বিস্ফোরণ হয়। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আনসার, পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে রয়েছে।  বেলা সো্য়া ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলার কথা রয়েছে।

এ কর্মসূচিতে অন্যদের মধ্যে বিজিএমইএ প্রেসিডেন্ট আতিকুল ইসলাম, সাবেক এফবিসিসিআই প্রেসিডেন্ট একে আজাদ, ডিসিসিআই প্রেসিডেন্ট আসিফ ইব্রাহিম অংশ নিয়েছেন। এছাড়া ব্যবসায়ী-মালিকদের এ কর্মসূচিতে সংহতি জানাতে এসেছিলেন সাংসদ ও অভিনয়শিল্পী তারানা হালিম ও ফকির আলমগীর। গত বুধবার বিজিএমইএ ভবনে গার্মেন্ট ও টেক্সটাইল খাত এবং সংশ্লিষ্ট অন্যান্য খাতের উদ্যোক্তাদের বৈঠকে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ