রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়খিলগাঁও এলাকায় যাত্রীবাহী বাসে আগুন

খিলগাঁও এলাকায় যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর খিলগাঁও এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধ-হরতাল সমর্থকরা। বিকেলে ২০দলের টানা ৭২ ঘণ্টা হরতাল ঘোষণার পর রাতে বাসে এ আগুন দেওয়া হলো। শুক্রবার  রাত ৯টার দিকে পুরাতন পুলিশ ফাঁড়ির পাশে বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। খিলগাঁও থানার ডিউটি অফিস‍ার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইফতেখার ‍আলম  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৯টার দিকে তুরাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

সর্বশেষ