প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বানিয়ারছড়া স্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী চয়েজ পরিবহনের একটি পিকনিক বাস ও বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত ও হাসপাতালে নেওয়ার পর আরো একজন নিহত হয়। এ ছাড়া এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ১২ জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তাহেরা বানুর ভাইয়ের ছেলে রুমেল জানান, তার ফুফু মেয়ের বিয়ে উপলক্ষে ছেলে-মেয়েদের নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। বাকিদের কি অবস্থা তা এখনো তারা জানেন না বলে জানান। চকরিয়া হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাবের জানান, আহতদের মধ্যে হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চকরিয়ায় পিকনিক বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
কক্সবাজারের চকরিয়ায় একটি পিকনিক বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। ১৬ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিরিঙ্গা হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফয়েজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, শহরের রুমালিয়ারছড়ার মৃত মোহাম্মদ ইসমাইলের স্ত্রী কক্সবাজার কেজি স্কুলের শিক্ষিকা তাহেরা বানু ও তার গৃহকর্মী কোহিনুর আক্তার এবং মাইক্রোবাস চালক উখিয়া উপজেলার হলদিয়াপালং এলাকার আলী আকবরের ছেলে জয়নাল উদ্দিন।



