এ ঘটনায় আহত হয়েছেন, ইয়াদুল (১৬)। তিনি বলেন, আমি পেশায় রুটি-হালুয়া বিক্রেতা। আমি ওই স্থানে দাঁড়িয়ে রুটি-হালুয়া বিক্রি করছিলাম। তার পাশে একটি খালি বাস দাঁড়িয়ে ছিল। এমন সময় ওই বাসটিকে সুপ্রভাত পরিবহনের (ঢাকা মেট্রো- জ-১১-২৭৫৮) একটি বাস এসে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ ও বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ওই বাসটিকে আটক করা হয়েছে।
আরেকটি দুর্ঘটনা হলো, ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় ৩ জন নিহত হয়েছেন। এতে একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকাগামী একটি প্রাইভেটকার ধামরাইয়ের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় এলে মাটি ভর্তি একটি ট্রাক প্রাইভেটকারটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের তিন যাত্রী নিহত যান। এতে গুরুতর আহত হন একজন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।




