রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবিএনপি নেতা আসলাম, এনামসহ আরও ৭০ নেতাকর্মী আটক

বিএনপি নেতা আসলাম, এনামসহ আরও ৭০ নেতাকর্মী আটক

নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের পাশ্ববর্তী একটি ভবনে অভিযান চালিয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি আসলাম চৌধুরীসহ অন্তত ৭০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে তাদের আটক করা হয়। আটক হওয়া নেতাকর্মীদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক এনামও রয়েছেন।

কোতোয়ালী থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম জানান, সংঘর্ষের পর বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ‘ইয়াসমিন প্যালেস’ নামে ওই ভবনে আশ্রয় নেয়। পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে ৭০ জনের মতো আটক হয়েছে।  বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ভবনটির ভেতরে আরও শতাধিক নেতাকর্মী অবস্থান থাকতে পারে বলে ‍জানান তিনি। এর আগে বিএনপি-জামায়াতের সঙ্গে সংঘর্ষ চলাকালে প্রায় ৫০ জনকে পুলিশ আটক করেছিল।

আরও পড়ুন

সর্বশেষ