রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়শাহজালালে ৯ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

শাহজালালে ৯ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯ কেজি ৬০’ গ্রাম স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক হয়েছেন। ০৫ জানুয়ারি সোমবার  বিকেল সাড়ে ৩টার শুল্ক গোয়েন্দা বিভাগ তাকে আটক করে। আটক ভারতীয় নাগরিকের নাম জায়েদ আকতার (৩২)। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান  এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ব্যাংকক থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ০৮৯ যোগে শাহজালাল বিমান বন্দরে নামেন জায়েদ। তাকে দেখে সন্দেহ হলে সঙ্গে থাকা বিদেশি কমোড ও ফ্লাশ পাইপের ভিতর থেকে ৯ কেজি ৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ