সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়থার্টিফাস্টে অনুষ্ঠান হবে না উন্মুক্ত স্থানে

থার্টিফাস্টে অনুষ্ঠান হবে না উন্মুক্ত স্থানে

থার্টিফাস্ট নাইটে সার্বিক নিরাপত্তা ও আইন-শ‍ৃঙ্খলার স্বার্থে রাস্তার মোড়, ফ্লাইওভারে কোনো জমায়েত বা জনসমাবেশ করা যাবে না। একইসঙ্গে কোনো অনুষ্ঠান করা যাবে না উন্মুক্ত স্থানে। ৩০ ডিসেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার বেনজীর আহমদ।

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী ও বারিধারার নাগরিকদের এদিন রাত ৮টার আগে বাসায় ফেরার অনুরোধ জানানো হচ্ছে। একইভাবে ওই এলাকায় বসবাসকারী নাগরিক নন, তারা রাত ৮টার পর ওই এলাকায় যাবেন না।

বেনজীর আহমদ জানান, হাতিরঝিল এলাকায় রাত ৮টার পরে কেউ ঢুকবেন না। আতশবাজি ফোটানো যাবে না, ওভার স্পিডে গাড়ি চালানো যাবে না। গির্জা ও চার্চে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল, ব্যারিস্টার মাহবুব হোসেন, মিলি বিশ্বাস, মারুফ হাসান, ইব্রাহিম ফাতেমি ও মহানগর গোয়েন্দা পুলিশের সব বিভাগের উপকমিশনাররা।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ