সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিবৃহত্তর আন্দোলনের স্বার্থে গাজীপুরে পিছু হঠেছে বিএনপি

বৃহত্তর আন্দোলনের স্বার্থে গাজীপুরে পিছু হঠেছে বিএনপি

বৃহত্তর আন্দোলনের স্বার্থে এবং কৌশলগত কারণে গাজীপুর থেকে বিএনপি পিছু হঠেছিল বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার জাতীয়তাবাদী কৃষক দলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, আন্দোলনের বিভিন্ন স্তর ও কৌশল রয়েছে। তাই বৃহত্তর আন্দোলনের স্বার্থে এবং কৌশলগত কারণে গাজীপুর থেকে সরে এসেছে বিএনপি। আমাদের আন্দোলন চলছে। শিগগির এ আন্দোলন আরও তীব্রতর হবে এবং অান্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, যুগ্ম সাধারণ সম্পাদক তকদীর হোসেন মোহাম্মদ জসীম প্রমুখ।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ