রাজধানীর রাজারবাগ পুলিশ টেলিকমের অফিস সহকারি শামসুল হায়দার হত্যা মামলায় ৬ আসামিকে ফাঁসি ও ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচার শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাবুল, আব্দুল লতিফ, হাফিজুল হোসেন, আনোয়ার হোসেন, ওয়াসিম ও কাজল মিয়া। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- রাজন মিয়া ও শামসুল আলম। ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর মতিঝিল এজিবি কলোনির পুলিশ টেলিকম অফিসে শামসুল হায়দাকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটানায় তার বড় ভাই আবুল কালাম আজাদ মতিঝিল থানায় মামলাটি দায়ের করে।



