রমনা থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ২জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
রামপুরা থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, দুই থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকায় রামপুরা থানায় আটক ২ জনকে নিয়ে আসা হয়েছে। রমনা থানাধীন মালিবাগ আবুল হোটেলের কাছে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির। এসময় মিছিলকারীদের ধাওয়া করে ২জনকে আটক করেছে পুলিশ। এদিকে খিলগাঁও তাল তলায় অপর একটি মিছিল থেকে আরো ২ জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।অন্যদিকে রাজধানীর খিলগাঁওয়ের গোরোনে হরতাল সমর্থনের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে ঢাকা মহানগর জামায়াতের পূর্ব শাখা। সকাল সাড়ে ৭টার দিকে রাস্তায় টায়া জ্বালানো ও বিক্ষোভ করে জামায়াত-শিবির। মহানগর পূর্ব শাখার সভাপতি রেজাউল হক রিয়াজের নেতৃত্বে বিক্ষোভ মিছিরটি বের হয়ে। এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, অফিস সস্পাদক সোহেল রানা মিঠু, প্রচার সম্পাদক আবদুল কাদের। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই মিছিলকারীরা সটকে পড়ে। পরে পুরিশ টায়ারে জ্বালানো আগুন নিভিয়ে ফেলে।



