রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়পোশাক শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য ট্রেড ইউনিয়ন থাকা উচিত

পোশাক শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য ট্রেড ইউনিয়ন থাকা উচিত

তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ বিশ্বে প্রথম স্থান দখল করবে। তবে সেক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।  ৮ ডিসেম্বর সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা অ্যাপারেল সামিটের দ্বিতীয় দিনে ‘শ্রমিকদের ভবিষ্যৎ: কর্মপরিবেশের নিরাপত্তা ও স্থিতিশীল উৎপাদন’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

বিদায়ী রাষ্ট্রদূত মজীনা বলেন, বাংলাদেশে রানা প্লাজার মতো ভবনে পোশাক কারখানা করতে দেওয়া উচিত না। যদি কেউ করে তবে সেটা বন্ধ করে দেওয়া উচিত। ইতোমধ্যে কয়েকটি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। মাঝে মাঝে কারখানা পরিদর্শন করা উচিত। তিনি আরও বলেন, বাংলাদেশের পোশাক শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য ট্রেড ইউনিয়ন থাকা উচিত এবং শ্রম আইন কার্যকর করা উচিত। তাছাড়া এ শিল্পকে আরও এগিয়ে নেওয়ার জন্য সরকার ও মালিকদের প্রতিশ্রুতি সঠিকভাবে বাস্তবায়ন করা উচিত।

বাংলাদেশের পোশাক শিল্পকে বিশ্বের এক নম্বর করার জন্য ‘ব্রান্ড বাংলাদেশ’ প্রচারণা চালানো উচিত। পাশাপাশি কারখানাগুলোর উচ্চমান, অগ্নি ও ভবন নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই বাংলাদেশ বিশ্বে পোশাক রপ্তানিতে প্রথম হতে পারবে বলেও মন্তব্য করেন ড্যান মজীনা।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ