সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনশিশুদের ইতিবাচক পদ্ধতিতে পাঠদানের মাধ্যমে শিশুদের মেধা মননের বিকাশের ক্ষেত্র প্রসারিত করতে...

শিশুদের ইতিবাচক পদ্ধতিতে পাঠদানের মাধ্যমে শিশুদের মেধা মননের বিকাশের ক্ষেত্র প্রসারিত করতে হবে

Exposure visit & Positive discipline orientation with teacherবেসরকারী সেচ্ছাসেবী  সংস্থা মমতা কর্তৃক আন্তর্জাতিক সংস্থা সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়িত “ শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তি  থেকে সুরক্ষা ” প্রকল্পের  উদ্যোগে  ৩০টি স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের  ইতিবাচক শৃংখলা বিষয়ক  প্রশিক্ষণ ও এক্রপোজার ভিজিট সম্পূন্ন  । গত  ২৯  নভেম্বর ,২০১৪ ইং তারিখ শনিবার   সকাল ১০.০০টা হতে বিকাল ৪.৩০ পর্যস্ত দিনব্যাপী এ প্রশিক্ষণ ও এক্রপোজার ভিজিট টাইগারপাস বহুমূখী উচ্চবিদ্যালয়ে  অনুষ্ঠিত হয়  ।দুই পর্বে বিভক্ত এ কার্যক্রমের প্রথম পর্ব এক্রপোজার ভিজিট পর্বের সভাপতিত্ব করেন টাইগারপাস বহুমূখী উচ্চবিদ্যালয়ের স্কুল ম্যানেজম্যান্ট কমিটির সভাপতি অধ্যাপক সাইদুল কবির বাহার । দ্বিতীয় পর্বে শিক্ষকদের ইতিবাচক শৃংখলা বিষয়ক  প্রশিক্ষণে  সভাপতিত্ব করেন মমতার পরিচালক- সমন্বয় জনাব সপ্না তালুকদার । শুরতেই  প্রকল্পের  ব্যাবস্থাপক কামরুন নাহার পারভীন  সবাইকে শুভেচ্ছা জানান,তিনি সবাইকে   এক্রপোজার ভিজিট ও  শিক্ষকদের ইতিবাচক শৃংখলা বিষয়ক  প্রশিক্ষণ  অবগত  করেন । ১ম পর্বের শুরুতে টাইগারপাস বহুমূখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মোজাম্মেল মমতা পরিবারকে ধন্যবাদ জানান উনাদের স্কুলকে এক্রপোজার ভিজিট কার্যক্রমের জন্য নির্বাচিত করার জন্য । এরপর তিনি টাইগারপাস বহুমূখী উচ্চবিদ্যালয়ের সামগ্রিক বিষয় এবং পাঠদান ও স্কুল পরিচালনায় সামগ্রিক চর্চা বিষয়ে সবার সামনে উপস্থাপন করেন এবং সেই সাথে বিদ্যালয়ের শ্রেণী কক্ষ,পাঠ দান পদ্ধতি,স্কুল শৃংখলা রক্ষণাবেক্ষন পদ্ধতি,ইয়্যুৎ পার্লামেন্ট,ইয়্যুৎ কংগ্রেসের কার্যক্রম ৩০টি স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের সাথে নিয়ে কক্ষে কক্ষে পরিদর্শন করেন । এবং সেই সাথে শিক্ষক,ছাত্র/ছাত্রীদের সাথে তাদের পাঠ দান পদ্ধতি,তাদের চর্চা ও স্কুলের পরিবেশ,পরিচ্ছন্নতা বিভিন্ন বিষয়ে তাদের অংশগ্রহনের বিষয়ে পারস্পরিক মতামত ব্যক্ত করেন । এরপর মুক্ত আলোচনা পর্বের মাধ্যমে ১ম পর্ব সমাপ্ত হয় । দুপুরের মধ্যাহ্ন ভোজের পর শিক্ষকদের ইতিবাচক শৃংখলা বিষয়ক  প্রশিক্ষণ  পর্ব শুরু হয় । শিশু অধিকার ও বিভিন্ন প্রকারের শাস্তি ও শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তি  ও এর প্রভাব সম্পর্কে আলোচনা উপস্থাপন করেন মমতার পরিচালক- সমন্বয় জনাব সপ্না তালুকদার । এর পর সহিংসতা তথা  শারীরিক ও অবমাননাকর শাস্তি থেকে সুরক্ষা মুক্ত শ্রেণী ব্যাবস্থাপনা ও ইতিবাচক পদ্ধতিতে পাঠদানের মাধ্যমে শিশুদের মেধা মননের বিকাশের সুফল ও এর প্রয়োজনীয়তা সম্পর্কে উপস্থাপন করেন  শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তি  থেকে সুরক্ষা প্রকল্পের প্রকল্প ব্যাবস্থাপক কামরুন নাহার পারভীন ।উক্ত ইতিবাচক শৃংখলার মাধ্যমে পাঠদান  বিষয়ক  প্রশিক্ষণে  প্রায় ৩০টি স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহন করেন ।

আরও পড়ুন

সর্বশেষ