রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়রতনপুর স্টিল রি-রোলিং মিলসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রতনপুর স্টিল রি-রোলিং মিলসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

RSRM AGMরতনপুর স্টিল রি–রোলিং মিলস লিঃ এর ২৯তম বার্ষিক সাধারণ সভা গত ৩০ নভেম্বর ভাটিয়ারী গলফ্‌ ও কান্ট্রি ক্লাব চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারপার্সন শামসুন নাহার রহমান। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমান, পরিচালক ইউনুস ভূঁইয়া, মারজানুর রহমান, মিজানুর রহমান, স্বাধীন পরিচালক জাহাঙ্গীর মিয়া।পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু করেন মওলানা মো. শাহ্‌ আলম। সভায় এজেন্ডাগুলো কোম্পানি সেক্রেটারী জাফর ইমাম উপস্থাপন করেন এবং উপস্থিত শেয়ার হোল্ডারদের আলোচনার পর তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় কোম্পানি চেয়ারপার্সন শামসুন নাহার রহমান উপস্থিত সকলের দীর্ঘায়ু এবং কোম্পানির সাফল্য কামনা করে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।

আরও পড়ুন

সর্বশেষ