রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়সাঈদী হাসপাতালে

সাঈদী হাসপাতালে

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) আনা হয়েছে। রোববার রাত ১টার দিকে উচ্চ রক্তচাপ জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে প্রথমে সাঈদীকে গাজীপুর সদর হাসপাতালে ও পরে কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) স্থানান্তরিত করা হয়। কাশিমপুর কারাগার ইউনিট-১ এর জেলার আমজাদ হোসেন জানান, তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন। চিকিৎসার জন্য তাকে প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তাকে বিএসএমএমইউ হাসপাতলে পাঠায়।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ