জাতীয়তাবাদী যুব দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ২১ নভেম্বর শুক্রবার বেলা পৌনে ১২টায় তিনি ঢাকা কেন্দ্রিয় কারাগার কাশিমপুর পার্ট-১ থেকে জামিনে মুক্তি পান। কারাগারের জেলার আমজাদ হোসেন ডন বিষয়টি নিশ্চিত করেন। কারাসূত্র জানায়, আদালত থেকে জামিন লাভের মুক্তিনামা কারাগারে আসার পর যাচাই-বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়। স্থানীয় সূত্র জানায়, আলালের মুক্তির পর কারা ফটকে যুব দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর শনিবার হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির ৬৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।



