রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়৫ বছরে বাংলাদেশের রফতানি ২৪ দশমিক ১৩ বিলিয়ন বৃদ্ধি পেয়েছে : এস.কে...

৫ বছরে বাংলাদেশের রফতানি ২৪ দশমিক ১৩ বিলিয়ন বৃদ্ধি পেয়েছে : এস.কে সূর

খS_K_Sur_bbন্দকার শাফায়েত হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

উন্নত দেশগুলোতে গত এক বছরে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা সামষ্টিক অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) ৩ ভাগ হলেও বাংলাদেশের তা ৬ দশমিক ৬ ভাগের ওপরে রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এস. কে সূর চৌধুরী।  ১৮ নভেম্বর মঙ্গলবার  বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মাসিক ব্যাংক বীমা শিল্প ডাইজেস্ট পত্রিকা আয়োজিত ‘আমাদের অর্থনীতির গতিপ্রকৃতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  ব্যাংক বীমা শিল্প ডাইজেস্ট পত্রিকাটির ২২ বছর পূর্তি উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে।  বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল উল্লেখ করে এস. কে সূর চৌধুরী বলেন, বাংলাদেশে বিনিয়োগ এখন দিনদিন বাড়ছে। প্রতিদিন অনন্ত দু’টি দেশ বাংলাদেশে বিনিয়োগ করার জন্য এগিয়ে আসছে বলেও তিনি মন্তব্য করেন তিনি।

২০০৯ সাল থেকে ২০১৪ পর্যন্ত বাংলাদেশে ১৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে উল্লেখ করে ডেপুটি গর্ভনর বলেন,  এখন বাংলাদেশের ৬০ ভাগ মানুষ ৩০ বছরের নিচে। আর তাই আমরা এই তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতিকে আরো এগিয়ে নিতে চাই।বাংলাদেশ এখন অর্থনীতিতে দ্রুত এগিয়ে যাচ্ছে দাবি করে তিনি বলেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে। গত  ৫  বছরে বাংলাদেশের রফতানি ২৪ দশমিক ১৩ বিলিয়ন বৃদ্ধি পেয়েছে। প্রতিবছর কৃষকদের ১৬ হাজার কোটি টাকার ঋণ দেওয়া হচ্ছে। এছাড়াও, যারা বর্গাচাষী তাদের আমরা ঋণ দিচ্ছি যা পৃথিবীর কোনো দেশ দেওয়া হয় না।

টাইমস ইউনির্ভাসিটির চেয়ারম্যান শরীফ এম. আফজাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, মাসিক ব্যংক বীমা শিল্প ডাইজেস্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ গোলাম কাদের,  বাংলাদেশ মুক্তিযোদ্ধা সাংবাদিক পরিষদের সেক্রেটারি জেনারেল এন. এ. করিম বিদ্যুৎ চৌধুরী, বিএমএর সাংগঠনিক সম্পাদক ডা. উত্তম কুমার বড়ুয়া, দৈনিক মানবজমিনের ব্যবস্থাপনা সম্পাদক কে. এম. বাবর আশরাফুল হক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব দিদারুল ইসলাম চৌধুরী প্রমুখ।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ