সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদসারা বিশ্বসৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১২

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১২

সৌদি আরবের রাজধানী রিয়াদ-দাওয়াদমি মহাসড়কে রিয়াদ থেকে ৩৫০ কিলোমিটার দূরে এক মহাসড়কে দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবারের এই দুর্ঘটনায় আরো কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে রিয়াদা-দাওয়াদমি মহাসড়কের মোহায়রা এবং দাহভির মধ্যবর্তী স্থানে ২টি জিএমসি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, পার্শবর্তী কিং আবদুল আজিজ মেডিকেল সিটি, ন্যাশনাল গার্ড হাসপাতাল, প্রিন্স সালমান হাসপাতাল, কোয়াইইয়াহ জেনারেল হাসপাতাল এবং দাওয়াদমি জেনারেল হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

দাওয়াদমি জেনারেল হাসপাতালের পাবলিক রিলেশন ম্যানেজার ফাহাদ আল-হাওয়ালি বলেন, আহত এবং নিহতদের অধিকাংশই ইথিওপিয়া এবং ইয়েমেনের নাগরিক। একটি হাসপাতাল সূত্র জানায়, আহতদের অনেকেরই অবস্থা গুরুতর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।  সূত্র: আরব নিউজ।

আরও পড়ুন

সর্বশেষ