শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়নেহা বোরা মুক্ত, আটক অভিজিৎ দিপকেকে তোলা হবে আদালতে

নেহা বোরা মুক্ত, আটক অভিজিৎ দিপকেকে তোলা হবে আদালতে

ভারতের দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এখনো পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার প্রক্রিয়া চলছে।

শনিবার (১৭ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে, অভিজিৎ দিপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।

তবে দিপকের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাঁর দল সিজেপি। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। দিপকের অনুপস্থিতিতে দলের নেতৃত্বে থাকা অজিঙ্কা শিন্ডে বলেন, আটকের আট ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও দিপকে কোথায় রয়েছেন, তা তাঁরা জানতে পারেননি। তাঁকে আইনজীবী কিংবা দলের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগও দেওয়া হচ্ছে না। কী কারণে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়েও দলকে কিছু জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি।ঘড়ি কিনুন

এর আগে শুক্রবার নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে বিক্ষোভ কর্মসূচি শুরুর আগেই নিজ বাসা থেকে দিপকেকে আটক করে পুলিশ। একই দিন যন্তর মন্তরের কাছ থেকে আটক করা হয় নেহা বোরাকে। এর আগে ১০ অক্টোবরও তাঁকে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়েছিল।

এ ঘটনায় সিজেপির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়েছে। তাঁরা পাঁচ দিনের কারা হেফাজতে রয়েছেন।

দলটির নেতা অভিজিৎ দিপকে নয়াদিল্লি ফিরে কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চ আয়োজনের ঘোষণা দিয়েছিলেন। শুক্রবার বিকেলে এ কর্মসূচি হওয়ার কথা ছিল। তবে কর্মসূচির কয়েক ঘণ্টা আগে দিল্লি পুলিশ তাঁর বাড়িতে নোটিশ পাঠিয়ে প্রতিবাদ আয়োজন না করার নির্দেশ দেয়।

পরে দিপকেকে আটকের পাশাপাশি কনট প্লেসে জমায়েত হওয়া লোকজনকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। বিক্ষোভে অংশ নিতে পারেন—এমন সন্দেহে অভিযান চালিয়ে প্রায় ১৫০ জনকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ