সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ভাষাসৈনিক আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

ভাষাসৈনিক আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

প্রয়াত ভাষাসৈনিক আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পবিত্র হজ পালনে সৌদি আরব মদিনা থেকে তিনি এ শোক জানান। রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম বুধবার সকালে টেলিফোনে এই বার্তা জানান।

রাষ্ট্রপতি মহান ভাষা আন্দোলনে আব্দুল মতিনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তার মৃত্যুতে জাতি একজন ভাষা আন্দোলনের জীবন্ত কিংবদন্তীকে হারালো। আবদুল হামিদ বলেন, ভাষাসৈনিক আব্দুল মতিন মাতৃভাষার অধিকার আদায়ে যে অবদান রেখেছেন, জাতি তা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রাষ্ট্রপতি ভাষাসৈনিক আব্দুল মতিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ