সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ভাষাসৈনিক মতিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতা ও খালেদা জিয়ার শোক প্রকাশ

ভাষাসৈনিক মতিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতা ও খালেদা জিয়ার শোক প্রকাশ

ভাষাসৈনিক আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাষা সৈনিকের মৃত্যুর খবর শুনে তিনি এ শোক প্রকাশ করেন। বিএনপির প্রেস উইং থেকে  এমন তথ্য নিশ্চিত করা হয়েছে।motin_R ershad

বিরোধীদলীয় নেতার শোক প্রকাশ

ভাষাসৈনিক আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক শোক বার্তায় রওশন এরশাদ বলেন, জাতি একজন কৃতি সন্তানকে হারালো। তার  অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। এছাড়া ভাষা সৈনিক মতিনের মৃত্যুতে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীও শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাষা সৈনিক আব্দুল মতিনের মৃত্যু হয়।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ