সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ভাষামতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভাষামতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভাষা আন্দোলনের অন্যতম সংগ্রামী আব্দুল  মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভাষাসৈনিক মতিন ইন্তেকাল করেন। এর পরপরই প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, ভাষাসৈনিক আব্দুল মতিনের মৃত্যুতে গভীরভাবে শোকাহত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোকবাণীতে তিনি বলেছেন, দেশের স্বাধীনতার সোপান রচনা হয় ভাষা আন্দোলনের মাধ্যমে। আর আব্দুল  মতিন সেই আন্দোলনের অন্যতম সৈনিক। তার মৃত্যু একটি জীবন্ত ইতিহাসের অবসান। প্রধানমন্ত্রী ভাষা সৈনিক আব্দুল  মতিনের বিদেহী আত্মার মাগফেরাত কামন‍া করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার এবং শোকার্ত প্রতিটি মানুষের প্রতি সমবেদনা জানান।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ