সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়খিলগাঁও রেললাইনের ওপর গড়ে ওঠা অবৈধ বাজার ও দোকানপাট উচ্ছেদ

খিলগাঁও রেললাইনের ওপর গড়ে ওঠা অবৈধ বাজার ও দোকানপাট উচ্ছেদ

রাজধানীর খিলগাঁও এলাকায় রেললাইনের ওপর গড়ে ওঠা অবৈধ বাজার ও দোকানপাট উচ্ছেদে অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ অভিযানে প্রায় এক হাজার দোকানপাট ভেঙে দিয়েছে তারা। শনিবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযান এখনো চলছে।

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, উচ্ছেদ অভিযান চলছে। খিলগাঁও ব্রিজের নিচ থেকে এ অভিযান শুরু হয়েছে। মালিবাগ বাজারে গিয়ে এ অভিযান শেষ হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ