রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচবি শিক্ষক বাসে ককটেল হামলার প্রতিবাদে ষোলশহরে ছাত্রলীগের সড়ক অবরোধ

চবি শিক্ষক বাসে ককটেল হামলার প্রতিবাদে ষোলশহরে ছাত্রলীগের সড়ক অবরোধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক বাসে ককটেল হামলার প্রতিবাদে ষোলশহর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রলীগ। বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে তারা সড়ক অবরোধ করে সড়কে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এ সড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধ শুরু হওয়ার প্রায় পনর মিনিট পর পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ  জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীরা শিক্ষকদের ওপর হামলার ঘটনায় সড়ক অবরোধের চেষ্টা করেছিল। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জানান, শিক্ষকদের ওপর হামলাকারীদের বিচার ও ক্যাম্পাসে শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ করেছি। পুলিশ প্রশাসন হামলাকারীদের গ্রেপ্তারের ব্যাপারে আশ্বস্ত করায় সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছি। প্রসঙ্গত, বুধবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শিক্ষক বাসে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।  পুলিশ ও শিক্ষকদের দাবি, ছাত্রশিবির কর্মীরা এ হামলার সঙ্গে জড়িত।

আরও পড়ুন

সর্বশেষ