রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়মানব উন্নয়নে বাংলাদেশ এক ধাপ এগিয়ে রয়েছে

মানব উন্নয়নে বাংলাদেশ এক ধাপ এগিয়ে রয়েছে

সম্প্রতি প্রকাশিত ইউএনডিপি’র ‘মানব উন্নয়ন প্রতিবেদন’ অনুযায়ী বাংলাদেশ মানব উন্নয়নে এক ধাপ এগিয়ে রয়েছে বলে সংসদকে অবহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বর্তমানে ১৮টি উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। বুধবার বিকেলে দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের ৮ম কার্য দিবসে প্রশ্নোত্তর পর্বকালে মৌখিক উত্তর প্রদানের সময় এম এ হান্নানের প্রশ্নের জবাবে সংসদ নেতা এ সব কথা বলেন। এর আগে বিকেল ৫টা ০৫ মিনিটে স্পিকারের সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এ সাফলতা অর্জন করায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এ সফলতার কৃতিত্ব বাংলাদেশের জনগণের। যা অর্জন হয়েছে তা তাদের কঠোর পরিশ্রমের কারণেই সম্ভব হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। তাই সাফলতা/ব্যর্থতা মূল্যায়নের কাজটি জনগণের ওপরই ছেড়ে দিয়েছি। বর্তমান সরকারের বিগত মেয়াদে দেশের পরিকল্পিত ও সুষম উন্নয়নের মাধ্যমে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য রূপকল্প-২০২১ ঘোষণা করা হয়। সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ