সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনশাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮ কেজি ওজনের ২৪০টি স্বর্ণবার উদ্ধার

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮ কেজি ওজনের ২৪০টি স্বর্ণবার উদ্ধার

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা একটি বিমানের টললেট থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮ কেজি ওজনের ২৪০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টম কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ব্যাংকক থেকে আসা রিজেন্ট এয়ারের একটি ফ্লাইটের টয়লেট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১২ কোটি টাকা বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল।

তিনি বলেন, রিজেন্ট এয়ারের একটি ফ্লাইট সন্ধ্যা ৬টায় শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বিমানে তল্লাশি চালিয়ে টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮কোজি ওজনের ২৪০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। সন্দেহ হওয়ায় দুইজন যাত্রীর দেহ ও লাগেজ তল্লাশি চালিয়েছেন বলে জানান মশিউর। তবে তাদের কাছে কিছুই পাওয়া যায়নি। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১২ কোটি টাকা বলে জানান কাস্টমসের সহকারী কমিশনার।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ