শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়ফারুকী হত্যার ঘটনায় মামলা

ফারুকী হত্যার ঘটনায় মামলা

চ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান ‘হজ্ব কাফেলা’ ও ‘শান্তির পথে’ অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী খুনের ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থান‍ায় মামলা দায়ের হয়েছে। মামলা নং ২৭। বুধবার দিবাগত ভোর রাতে শেরে বাংলানগর থানায় মামলাটি দায়ের করেন ফারুকীর দ্বিতীয় ছেলে ফয়সাল ফারুকী। বুধবার রাত সোয়া ৯টার দিকে ১৭৪নং পূর্ব রাজাবাজারের নিজ বাসায় তাকে হত্যা করে দুর্বৃত্তরা।

মামলার এজাহারে বলা হয়, বুধবার দিবাগত রাতে অজ্ঞাত ৮/৯ জন ডাকাতি করতে তাদের বাড়িতে প্রবেশ করে। এর এক পর্যায়ে ডাকাতর‍া তার বাবাকে হত্যা করে ঘরে থাকা বিভিন্ন মালামাল নিয়ে ‍পালিয়ে যায়।  মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলানগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুন্সি সাব্বির আহমেদ মামলার বিয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালানো হয়েছে। আমাদের তদন্তে সব কিছু বের হয়ে আসবে।

একই থানার ‌উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার তদন্তের স্বার্থে বুধবার রাতেই ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম, মো. সফিক ও মো. বেলাল নামের তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ