রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচন্দনাইশে গণপিটুনিতে আহত ৫

চন্দনাইশে গণপিটুনিতে আহত ৫

চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুরি এলাকায় ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে পাঁচজন আহত হয়েছেন।  এসময় তাদের বহনকারী একটি মাইক্রোবাসও ভাংচুর করা হয়। মঙ্গলবার ভোর রাত পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

চন্দনাইশ থানার সহকারী উপ-পরিদর্শক সুজন  জানান, রাতে ডাকাত সন্দেহে এলাকাবাসী গণপিটুনি দিয়ে তাদের পুলিশে সোপর্দ করে।  এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, ‘আটককৃতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাদের ব্যবহৃত গাড়িটিও পুলিশের হেফাজতে রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ